মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

হাই হিল জুতায় লুকানো ৫৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

হাই হিল জুতায় লুকানো ৫৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-


 

লক্ষ্মীপুরে লেডিস হাই হিল জুতার ভেতর লুকিয়ে রাখা ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান জিহাদ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবাসহ এক ব্যক্তি অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে জিহাদকে আটক করা হয়।
 

তল্লাশির সময় তার কাছে থাকা লেডিস হাই হিল জুতার ভেতর থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।