বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধ্বংস করেছে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া বিএনপি: জয়

ধ্বংস করেছে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া বিএনপি: জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের শাসনামলে ঘুষ এবং রাজনৈতিক আনুগত্যই ছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রধান যোগ্যতা, মেধাবী শিক্ষার্থীদের কোনো স্থান ছিল না। এর ফলে চমৎকার শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও হাজারো মেধাবী শিক্ষার্থী দেশের সেবা করার কোনো চাকরি পায়নি।

মঙ্গলবার (৮ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা লিখেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ঘোষণা করে পাবলিক সার্ভিস কমিশন। সেখানে ২৫২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মেধাবী শিক্ষার্থীদের একান্ত চাওয়া সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেছে। কিন্তু অতীতে লাগামহীন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে নষ্ট করা হয়েছে।  

ফেসবুকে দেওয়া এক ভিডিও  ক্লিপে  জয় আরও বলেন,‘আমরা পেছনে ফিরে তাকালে দেখতে পাই  বিএনপি-জামাত শাসনামলে কি অভূতপূর্ব দুর্নীতির কুখ্যাত সব গল্প  খুঁজে  পাই, যার মাধ্যমে  নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছে।’