মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৮:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ এর আরইএলআই প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ এর আরইএলআই প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 
 


চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সদর উপলোর উপজেলা নির্বাহী অফিসার মোছঃ তাছমিনা খাতুন এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় উপস্থিত ছিলেন এএসডিএফ-এর চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণসহ গ্রাম সংগঠনের নেতৃবৃন্দ। 

কর্মশালায় বক্তারা বলেন, “রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)” প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদানসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। 

পরিশেষে এই কর্মশালার সম্মানিত সভাপতি মোছাঃ তাছমিনা খাতুন উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা করে বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন এবং মেধাবী শিক্ষার্থীদের এসডিএফ এর পক্ষ থেকে উচ্চ শিক্ষাবৃত্তির চেক প্রদানের মাধ্যমে কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন।