রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

মেট্রোরেল সাত দিনের মধ্যে চালুর চেষ্টা চলছে: সড়ক মন্ত্রণালয়

মেট্রোরেল সাত দিনের মধ্যে চালুর চেষ্টা চলছে: সড়ক মন্ত্রণালয়

ঢাকা প্রেস নিউজ


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন যে, আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু করার চেষ্টা চলছে।

 

গত রোববার (১৮ আগস্ট), সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান যে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক ও জনপথের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে।
 

উপদেষ্টা ফাওজুল কবির খান আরও বলেন, "আমরা সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট পদ্ধতি থেকে সরে এসে ব্যয় সংকোচনের দিকে জোর দেব। সরকারের সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।"
 

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, "ঢাকার প্রধান সড়কগুলোতে অবৈধভাবে গাড়ি রাখার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
 

উপদেষ্টা ফাওজুল কবির খানের মতে, বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় অনেক বেশি হওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগ দূর করতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, "ভবিষ্যতে যোগ্য ও দক্ষ ঠিকাদারদের কাজ দেওয়া হবে এবং একই ঠিকাদারকে একাধিক প্রকল্প দেওয়া বন্ধ করা হবে।"