মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

তিতুমীর কলেজের অনির্দিষ্টকালের শাটডাউন

তিতুমীর কলেজের অনির্দিষ্টকালের শাটডাউন

ঢাকা প্রেস নিউজ

 

সরকারি তিতুমীর কলেজ আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। উপদেষ্টার এই বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
 

আজ সোমবার থেকে তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন এবং সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী, আমতলী ও গুলশান লিংক রোড এলাকায় অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
 

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ৭ দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে আমরণ অনশন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
 

তবে রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, তিতুমীর কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করা হবে না।
 

এই বক্তব্যের প্রতিবাদে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাখালীর আমতলী মোড় আবারও অবরোধ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে তারা তাদের দাবির বিষয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন।