সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

টঙ্গীর তুরাগ তীরে কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

টঙ্গীর তুরাগ তীরে কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইতোমধ্যে ইজতেমা মাঠের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
 

এই পর্বে অংশ নিচ্ছেন দিল্লির নিজাম উদ্দিন মারকাজের মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা। দিল্লি বিশ্ব মারকাজ থেকে মাওলানা আব্দুল সাত্তারের নেতৃত্বে ৪২ সদস্যের একটি জামাত ইতোমধ্যে ইজতেমা ময়দানে পৌঁছেছে। এছাড়া, বিভিন্ন দেশ থেকে আসা উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি মেহমানও ইজতেমায় যোগ দিয়েছেন।
 

এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসছেন। নিরাপত্তার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে, ঠিক আগের পর্বের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

আগামী ১৬ ফেব্রুয়ারি, রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের সমাপ্তি হবে।