বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৯:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

আওয়ামী লীগ লুটপাট করে দেশের সবকিছু শূন্য করে দিয়েছে: মোবারক হোসাইন

আওয়ামী লীগ লুটপাট করে দেশের সবকিছু শূন্য করে দিয়েছে: মোবারক হোসাইন

ঢাকা প্রেস,মেহেরপুর প্রতিনিধি:-


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন বলেছেন, আওয়ামী লীগ লুটপাট করে দেশের সবকিছু শূন্য করে দিয়েছে।

 

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।
 

মোবারক হোসাইন বলেন, দলমত নির্বিশেষে এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল। তবে এখন তাদের অপসারণের জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয়ে আন্দোলনে আসার চেষ্টা করছে, কখনো আনসার লীগ, কখনো রিকশা লীগ, গার্মেন্টস শ্রমিক লীগ কিংবা ইসকন লীগ হিসেবে।
 

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে নজর রাখুন, যাতে তারা আবার মাথাচাড়া দিতে না পারে।
 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন হবে একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নবগঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন আয়োজনের আশা আমরা রাখি।
 

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এ ব্যাপারে দেশের জনগণকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কারণ, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে।
 

মোবারক হোসাইন আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে একক পরিবারের হাতে জিম্মি করে রেখেছিল। তারা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলোতে কোনো টাকা নেই, দেশের মানুষ চরম কষ্টে রয়েছে, পণ্যের দাম বাড়ছে, সাধারণ মানুষ বাজার করতে হিমশিম খাচ্ছে। এসবের একমাত্র কারণ হলো আওয়ামী লীগের অর্থনৈতিক নীতির ব্যর্থতা।
 

সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমির মো. রবিউল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম এবং পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনী জামিল।