মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারঘাটে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

চারঘাটে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

চারঘাটে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

 

 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলায় ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 

মঙ্গলবার সকাল ১০টায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট থানার ওসি আঃ মালেক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট এবং চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরাজুল ইসলাম।
 

এ ছাড়া অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা জনগণের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা নিশ্চিত করতে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই।
 

অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হয়।