রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:৩৮:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম থেকে সকল ট্রেন চলাচল বন্ধ

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম থেকে সকল ট্রেন চলাচল বন্ধ

ঢাকা প্রেস নিউজ


ফেনী ও কুমিল্লায় বন্যার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যস্থলের সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২:৩০ মিনিটের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস যাত্রা শুরু করেছিল। কিন্তু বন্যার কারণে এই ট্রেন দুটি গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পুরোপুরি পানিতে ডুবে যাওয়ার পাশাপাশি অনেক স্থানে রেলসেতুগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া, কুমিল্লায় রেললাইনও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

সাইফুল ইসলাম আরও জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই সমস্ত কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অঞ্চলের সকল রেল রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
 

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট এবং চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া, কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা ও ময়মনসিংহে লোকাল এবং কমিউটার ট্রেন নিয়মিত চলাচল করে।