সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুপারিশ পেলেন সেসিপের গণবিজ্ঞপ্তিতে ১৬৯ জন

সুপারিশ পেলেন সেসিপের গণবিজ্ঞপ্তিতে ১৬৯ জন

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের প্রাথমিক সুপারিশের ফল প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ১৬৯ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। শূন্যপদের সংখ্যা ১০ ট্রেডে মোট ২৪৭টি (এমপিও)। এর মধ্যে ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ১৬৯ জন। এঁদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে পুরুষ ১৩০ জন এবং নারী ৩৯ জন।

ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৯ জন প্রার্থীর ফল প্রার্থী ও প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে।