বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইসির বিচার হওয়া উচিত

নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইসির বিচার হওয়া উচিত

জাতীয় নাগরিক পার্টির প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের সংস্কারের আগে প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান ঘটানো হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বর্তমান নির্বাচন কমিশনেরও বিচার হওয়া উচিত।

 

 

সোমবার (১৮ মে) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পাটওয়ারী দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হয়েছে। তার ভাষায়, প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট নির্বাচন কমিশন বর্তমান অবস্থায় কাজ করছে।

 

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি স্বচ্ছভাবে আয়োজন করা না হয়, তবে তারা প্রতিবাদ জানাবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কমিশনের বিচার দেশের মাটিতেই হতে হবে।