মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বিশ্ববাজারে বাংলাদেশি এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববাজারে বাংলাদেশি এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-
 

 

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস (EC4J)’ প্রকল্পের আয়োজনে ‘বিশ্ববাজারে বাংলাদেশি এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালা রাজধানী ঢাকার রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
 

কর্মশালায় সভাপতিত্ব করেন EC4J প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আব্দুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুর রহিম খান, প্রকল্প পরিচালক ও ভারপ্রাপ্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া, EC4J প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ এবং কনসালটেন্সি প্রতিষ্ঠান সেমস-গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলাম ও অন্যান্য পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে – EC4J) প্রকল্পের প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা। কর্মশালায় বক্তারা প্রকল্পের বিস্তারিত তথ্য এবং মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) ও মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস) সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করে। পাশাপাশি, আগামী ২৪-২৫ এপ্রিল ২০২৫, রাজধানীর কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিতব্য মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) স্থানীয় শিল্পের সাথে বৈশ্বিক সংযোগ স্থাপনের সুযোগ প্রদান করবে বলে বক্তারা অভিমত পোষণ করেন। এছাড়া, এমবিএক্স-এ উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক ক্রেতার সংস্পর্শে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, প্লাস্টিক পণ্য, মেডিকেল এবং পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (MPPE) খাতের ব্যবসায়ীরা আসার সুযোগ তৈরি হবে বলেও তাদের অভিমত।