মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৫:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী মিলন সরকারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী মিলন সরকারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:



আসন্ন জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই অংশ হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম মিজানুর রহমান মিলন সরকারের সমর্থনে দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মিলন সরকারের কর্মী-সমর্থক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে মোটরসাইকেল বহরটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
 

শোভাযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম মিজানুর রহমান মিলন সরকার বলেন, “মাহমুদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং জনকল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই। এজন্য আগামী নির্বাচনে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
 

স্থানীয়দের মতে, নির্বাচনী আমেজ শুরু হওয়ার পর মাহমুদপুর ইউনিয়নে এটি অন্যতম বড় রাজনৈতিক শোভাযাত্রা। এতে সাধারণ ভোটারদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।