রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৭:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সিলেট বিমানবন্দরে ১৬ কোটি টাকার স্বর্ণ জব্দ, একজন আটক

সিলেট বিমানবন্দরে ১৬ কোটি টাকার স্বর্ণ জব্দ, একজন আটক

ঢাকা প্রেস
সিলেট জেলা প্রতিনিধি:-


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জুস মেশিনে লুকিয়ে প্রায় ১৬ কোটি টাকার ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।



 

সিলেট বিমানবন্দরে ১৬ কোটি টাকার স্বর্ণ জব্দ, একজন আটক



বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২৫২) থেকে ওই যাত্রীকে আটক করা হয়। আটক তোয়াকুল হক গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
 

শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যাওয়ার পর, এভিয়েশন শাখার কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি করে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় ১০৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
 

বিমানবন্দর ও এয়ারফ্রেইটের সহকারী কমিশনার আসাদ উজ জামান জানান, জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে। তবে বিশেষজ্ঞ দিয়ে যাচাই করে স্বর্ণের সঠিক দাম নিরূপণ করা হবে।
 

আটক যাত্রী জুস মেশিনের অভ্যন্তরে এবং রিংগুলিতে স্বর্ণের বারগুলো জড়িয়ে রেখেছিল। এই কৌশলটি ব্যবহার করে সে শুল্ক কর্মকর্তাদের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।