মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গলায় মাফলার ও লুঙ্গি পিছিয়ে কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা

গলায় মাফলার ও লুঙ্গি পিছিয়ে কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের চিলমারীতে ফকিরেরকুঠি এলাকায় বাঁশ ঝাড়ের ভিতরে সোনালুগাছের ডালে গলায় মাফলার পেচিয়ে আত্মহত্যা করেছে মাসুম(৩৬) নামের এক যুবক।
 

ঘটনাটি, পহেলা ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার ফকিরের কুটি এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম মিয়া ওই এলাকার সাদেক আলীর ছেলে। যুবক মাসুম মিয়া বসতবাড়ির পাশে বাঁশের ঝাড়ের ভিতরে সোনালুর গাছে ডালে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
 

স্থানীয়রা বলছেন, মাসুম মিয়া তার দুইটি বউ এক বউ ঢাকায় থাকে আর এক বউ গ্রামে থাকে। তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক ক্লেশ চলে আসতেছে। এরই জের ধরে গতকাল সে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর রাতে বাড়ির পাশের এক বাঁশ ঝাড়ে গাছের ডালে মাফলার এবং লুঙ্গি একসাথে পেঁচিয়ে আত্মহত্যা করে।
 

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুস সাকিব সজীব জানান, পারিবারিক ঘটনার জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির মামা বাদী হয়ে থানায় ইউডি মামলা করবে। এরপেক্ষিতে আত্মহত্যা ঘটনার সত্যতা পাওয়া গেলে আমরা লাশটি দাফনের জন্য রেখে যাবো।