বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাগলদের ওপর হামলা মানে রাসুল পাকের ওপর হামলা: ফরহাদ মজহার

পাগলদের ওপর হামলা মানে রাসুল পাকের ওপর হামলা: ফরহাদ মজহার

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস


মিরপুরের শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

 

রাজধানীর শাহ আলী মাজার-এ ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানে বুলেটের সামনে যে জীবন দিয়েছে, সে তো পাগল ছাড়া আর কিছু না। পাগলদের ওপর হামলা মানে রাসুল পাকের ওপর হামলা।”
 

শনিবার শাহ আলী মাজার প্রাঙ্গণে সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাববৈঠকীর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

সমাবেশে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ফরহাদ মজহার বলেন, মাজারে ভক্তদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকারের পরিণতিও ফ্যাসিস্টদের মতো হতে পারে। তিনি আরও বলেন, “আমি ৫০ বছর ধরে পাগল নিয়ে খেলা করছি, এখন পর্যন্ত রাষ্ট্র গঠন করতে পারিনি। অতএব পাগল নিয়ে খেলা করবেন না।”
 

সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ ও ভাববৈঠকীর সমন্বয়কারী মোহাম্মদ রোমেল বলেন, আগামী ১৯ মে শাহ আলী মাজারে ভক্তদের উরস শুরু হওয়ার কথা রয়েছে। এ উরসকে কেন্দ্র করে মাদক উদ্ধারের নামে কিছু দুষ্কৃতকারী মাজারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে বহু ভক্ত আহত হয়েছেন বলেও জানান।
 

তিনি আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতাকর্মীরা জড়িত। একই সঙ্গে হামলাকারীদের পরিচয় জানার পরও পুলিশ প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তিনি। ঘটনার তিন দিন পর মাত্র তিনজনকে গ্রেপ্তার করাকে তিনি ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেন।
 

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, প্রীতম, ফরিদুল ইসলাম ও ভক্ত নাছিরসহ অন্যরা।