সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কায়কোবাদ মনোনয়নপত্র দাখিল

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কায়কোবাদ মনোনয়নপত্র দাখিল

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মুরাদনগর উপজেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন।

মনোনয়নপত্র দাখিলের পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিক মীর, কাজী শাহ জুন্নুন বশরী, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, কাজী শাহ আরেফিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র দাখিল শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।