সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন সিনেমার খবর দিলেন চঞ্চল না কাটতেই তুফানের রেশ

নতুন সিনেমার খবর দিলেন চঞ্চল না কাটতেই তুফানের রেশ

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেন। আর তাকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন পশ্চিম বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমার নাম ‘পদাতিক’। এ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’ মুক্তি পাচ্ছে ১৫ আগস্ট। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় এক ফেসুবক পোস্টে সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি। তার সেই পোস্টে সিনেমার একটি পোস্টারও যুক্ত ছিল।

 

মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীকে নেয়া প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সৃজিত বলেন, দুজনের মুখের মিল আছে। মৃণাল বাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো ও সজাগ। তাছাড়া মৃণাল বাবুর রাজনীতি চেতনা, তার যাপন ও দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল।


এর আগে ১৪ মে পদাতিক সিনেমার ১ মিনিটি ৩৭ সেকেন্ডের ট্রিজার প্রকাশিত হয়েছে। এ সিনেমায় মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তাঁর ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হয়েছে। এই বায়োপিকে মৃণাল সেন কীভাবে নির্মাতা হন, সেই প্রসঙ্গ থেকে পরবর্তী সময়ে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেওয়া, তাদের সংগ্রাম, তাদের বেঁচে থাকা না-থাকার গল্প সেলুলয়েডে তুলে ধরা—সেই গল্পগুলো প্রশংসিত হয় বিশ্ব সিনেমা অঙ্গনে।


গত বছর ১৫ জানুয়ারি শুরু হয় পদাতিক-এর শুটিং। কলকাতা, মুম্বাইসহ বেশ কিছু স্থানে শুটিং হয়। দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে। গত বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী ছিল। তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন পদাতিক। পদাতিকে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। তাকে এ সিনেমায় দেখা যাবে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে। পদাতিকে মৃণাল সেনের যৌবনের অংশটির রূপ দেবেন কোরক সামন্ত। মৃণালপুত্র কুনাল সেনের চরিত্রে অভিনয় করবেন সম্রাট চক্রবর্তী।