বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিলেটে উৎসবের আবহ, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জোর প্রস্তুতি

সিলেটে উৎসবের আবহ, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জোর প্রস্তুতি

আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে প্রশাসন- সব পর্যায়েই চলছে ব্যাপক প্রস্তুতি, আর স্থানীয়দের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস। 

 

সফরের মূল আয়োজনস্থল সিলেট জেলা স্টেডিয়াম ইতোমধ্যে পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা। বুধবার বিকেলে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

 

তিনি জানান, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্বাগত জানাতে সিলেটবাসীর ঐতিহ্য রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সেই ধারাবাহিকতায় এবারও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে বলে তারা আশা করছেন। সফরসূচিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ সফরকে ঘিরে সিলেটের অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে চলমান প্রকল্পগুলো আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

 

স্টেডিয়াম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, আইনজীবী ও শিক্ষক প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা।