রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৯:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বাংলাদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর নির্বাহী আদেশ বাতিল

বাংলাদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর নির্বাহী আদেশ বাতিল

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম নির্বাহী আদেশে বাড়ানোর সুযোগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতি ‘বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ জারির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে, গত ২২ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশের খসড়া অনুমোদন করে। নতুন এই অধ্যাদেশে ‘বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’ সংশোধন করে নির্বাহী আদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বিলুপ্ত করা হয়েছে।
 

উল্লেখ্য, ২০২২ সালের ১ ডিসেম্বর জারি করা আরেকটি অধ্যাদেশের মাধ্যমে সরকারকে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই অধ্যাদেশের ৩৪(ক) ধারায় সরকারকে বিশেষ ক্ষেত্রে এই দাম বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। তবে জনসাধারণের বিরোধিতার মুখে এই ধারা বাতিল করা হয়েছে।