রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৩:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গণঅভ্যুত্থানের পর ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন

গণঅভ্যুত্থানের পর ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন

ঢাকা প্রেস নিউজ


গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে পড়লে প্রাণনাশের ভয়ে প্রায় ৬২৬ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বেশিরভাগ লোকই সেনানিবাস ছেড়ে চলে গেছেন। বর্তমানে মাত্র ৭ জন এখনও সেনানিবাসে আছেন।
 

এছাড়া, কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
 

সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত এবং জনগণের পাশে থাকবে।