মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নাটোরে দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

নাটোরে দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর জেলা প্রতিনিধি:-


 

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা লাগায় দুই কিশোর নিহত হয়েছে এবং অপর একজন আহত হয়েছে।
 

রোববার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ত্রিমোহনী-মির্জাপুর সড়কের চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
 

নিহতরা হলেন- উপজেলার দিয়াড় কাজিপুর এলাকার ঠান্ডু শেখের ছেলে লাবিব হাসান ওরফে শান (১৬) এবং রফিকুল ইসলামের ছেলে সাদমান সাফা (১৫)। আহত অপর কিশোর সিয়াম হোসেন (১৫)। হতাহতরা পরস্পরের চাচাতো ভাই ও বন্ধু। তারা সবাই বাসুদেবপুর শ্রীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আটটার দিকে ওই কিশোররা ব্যাডমিন্টন খেলার উদ্দেশ্যে দিয়াড় কাজিপুর থেকে মোটরসাইকেলে চৌধুরীপাড়া এলাকায় যাচ্ছিল। চৌধুরীপাড়ায় ঢোকার সময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হয়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে লাবিব হাসানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় সাদমান ও সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সাদমান সাফা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতরা সবাই কিশোর। শীতের রাতে মোটরসাইকেল চালানোর সময় তারা হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়েছে, যার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।