মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

৮ ফেব্রুয়ারি থেকে নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসা আবেদন

৮ ফেব্রুয়ারি থেকে নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসা আবেদন

ঢাকা প্রেস নিউজ
 

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস জানিয়ে দিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন পরিবর্তন আসবে। এ কারণে, আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) কার্যকর থাকবে না।
 

সোমবার, ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। পোস্টে বলা হয়েছে, "নতুন প্রক্রিয়া বাস্তবায়নের পর ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইট পুনরায় চালু করা হবে।"
 

এছাড়া, যাদের পূর্বে মার্কিন ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে, তাদের নির্দিষ্ট সময় ও তারিখ অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
 

মার্কিন দূতাবাস জানায়, আজ মঙ্গলবার থেকে অভিবাসন ছাড়া অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটের তথ্য প্রতি মঙ্গলবার, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করা হবে।