সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪০:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা: মির্জা ফখরুল ইসলাম আলমগী

নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা: মির্জা ফখরুল ইসলাম আলমগী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা আশা করি, দ্রুতই সংস্কারের জন্য ঐকমত্য তৈরি হবে এবং খুব শীঘ্রই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রধান প্রত্যাশা।”
 

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 

মির্জা ফখরুল আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি যে, জাতীয় নির্বাচন আগে হতে হবে, এরপর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।”
 

বিএনপির মহাসচিব বলেন, “প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম সভায় মিলিত হয়েছেন। এ সভায় সংস্কারের প্রয়োজনীয়তা এবং সংস্কার কার্যক্রমের উপর আলোচনা হয়েছে। কমিশনের জমা দেওয়া রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনা করবে এবং একযোগে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে।”
 

তিনি আরও জানান, “আজকের সভাটি ছিল শুধু পরিচিতি সভা। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত প্রকাশ করেছে, তবে কোনো পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা হয়নি।”