সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নুরুল হক নুরের সতর্কবার্তা ‘চুপচাপ থাকলে ভালো থাকবেন, উৎপাত করলেই বিপদ’

নুরুল হক নুরের সতর্কবার্তা ‘চুপচাপ থাকলে ভালো থাকবেন, উৎপাত করলেই বিপদ’

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, দেশে থেকে ‘চুপচাপ থাকলে ভালো থাকবেন’, অন্যথায় ‘বিপদে পড়তে পারেন’।
 

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সতর্কবার্তা দেন।
 

স্ট্যাটাসে নুর লেখেন, “দেশে থাকা আওয়ামী লীগের ভাইদের বলব— স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে থাকা শত শত কোটি টাকার মালিক নেতাদের কথায় বিভ্রান্ত হয়ে রাস্তায় নেমে নিজের ও পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার হাতে ধরা পড়লে নেতা হাসপাতালে দেখতে আসবে না, জেলে গেলে কলা-রুটিও পাঠাবে না। মুখোশ পরে গুপ্ত মিছিল করার দরকার নেই— ধরা পড়লে জনগণের ধোলাই কিন্তু ভয়াবহ হবে।”

 

নুরুল হক নুরের সতর্কবার্তা ‘চুপচাপ থাকলে ভালো থাকবেন, উৎপাত করলেই বিপদ’


 

তিনি আরও লেখেন, “আওয়ামী লীগের আমলে আমরা বিরোধীদলের কর্মীরা— বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা— যেভাবে নির্যাতিত হয়েছি, তার তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয়, চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ ডেকে আনবেন।”
 

ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, “বিদেশে পালিয়ে থাকা নেতাদের কথায় উত্তেজিত হয়ে মাঠে নামার কোনো মানে নেই। আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও এ দেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। ১৯৭৫-এ শেখ মুজিবের পর ২০২৪-এ তাঁর মেয়ে হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনীতির সমাপ্তি ঘটেছে। এখন বিচারিক প্রক্রিয়ায় এই দলের দাফন-কাফন সম্পন্ন হবে।”
 

শেষে নুর আহ্বান জানান, “মরা লাশের পেছনে না ছুটে নতুন দিনের সম্ভাবনার সঙ্গে থাকুন। নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা সবাই মিলেই হাঁটব— যেখানে থাকবে না ক্ষমতালোভী খুনি শাসক, থাকবে না ফ্যাসিবাদের ছায়া। থাকবে গণতন্ত্র, দেশপ্রেম, সততা আর মানবিকতার রাজনীতি।”