সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপি প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ সকালে এ তথ্য জানানো হয়।

 

এর আগে ঢাকা-১৩ আসনে ভোট গণনার সময় ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন।

 

ওই সময় মামুনুল হক বলেছিলেন, ‘এবার সহিংসতামুক্ত নির্বাচন হয়েছে। মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল। ভোটগ্রহণের সময়টা মোটামুটি শান্তিপ্রিয় ছিল। কিন্তু, গণনার সময় যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটাকে কোনোভাবেই রোধ করা যায়নি। সেটা খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট।’