বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৭:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দ

যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের বিপুল পরিমাণ সম্পদ জব্দের তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি বলেন, ২০২৫ সালের জুন থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যক্তিদের ২৫ কোটি পাউন্ডেরও বেশি সম্পদ জব্দ করা হয়েছে।

অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।

সারাহ কুক বলেন, জব্দকৃত সম্পদ ফেরত আনার বিষয়টি একটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এ ক্ষেত্রে শক্তিশালী প্রমাণ এবং দীর্ঘ বিচারিক ধাপ অতিক্রম করতে হয়। এটি দ্রুত বা সহজে শেষ হওয়ার কোনো প্রক্রিয়া নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা ও আইনের শাসন বজায় রাখতেই যুক্তরাজ্য এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। একই সঙ্গে অবৈধ অর্থপাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধে দেশটি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এই প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনার জানান, চলতি গ্রীষ্মে লন্ডনে একটি ‘ইলিসিট ফিন্যান্স সামিট’ আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে বাংলাদেশের অর্থমন্ত্রীও রয়েছেন।

‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, যা জাতীয় সংসদেই আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো হস্তক্ষেপ নেই বলেও তিনি স্পষ্ট করেন। 

অন্য এক প্রশ্নে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের বিষয়ে তিনি জানান, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা যুক্তরাজ্যের নীতিগত অবস্থান, তাই এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা সম্ভব নয়।