বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সোহরাওয়ার্দী-নয়াপল্টন পাচ্ছে নয় বিএনপি, গোলাপবাগে সমাবেশের পরামর্শ পুলিশের

সোহরাওয়ার্দী-নয়াপল্টন পাচ্ছে নয় বিএনপি, গোলাপবাগে সমাবেশের পরামর্শ পুলিশের

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। তবে দলটিকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজনের পরামর্শ দিয়েছে পুলিশ।

আজ বুধবার (২৬ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।


তিনি বলেন, তবে বিএনপিকে এখনো কোথাও অনুমতি দেওয়া হয়নি। সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাইকোর্টের একটা অবজারভেশন আছে। আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।


গত সোমবার মহাসমাবেশের জন্য জায়গা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেয় বিএনপি। চিঠিতে তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলেছে।

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। সেই ২৭ তারিখেই ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও দেওয়া হয়েছে পাল্টা কর্মসূচি। যদিও তারা এটাকে পাল্টা সমাবেশ নয়, বরং শান্তি সমাবেশ বলে ঘোষণা দিয়েছেন। এ ছাড়া কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও।