মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৮:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরে গণমিছিল কর্মসূচি শুরু করেছে বিএনপি

ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরে গণমিছিল কর্মসূচি শুরু করেছে বিএনপি

এক দফা দাবিতে রাজপথে ১৫ দিন পর আবারও সরব হয়েছে বিএনপি। দাবি আদায়ে একচুল ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে গণমিছিল শুরু করেছে দলটি। পাশাপাশি হামলা-মামলা হলেও সমুচিত জবাব দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গণমিছিল কর্মসূচি শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দাবি আদায়ে একচুলও ছাড় দেবে না তারা। রাজপথে সরব থেকে দাবি আদায় করা হবে। নেতাকর্মীরা বলছেন, সরকার পতনের বিষয়ে পিছু হটার কিছু নেই। 


সরকারের পক্ষ থেকে হামলা-মামলা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে। এর আগে গত ২৫ আগস্ট ঢাকায় কালো পতাকাসহ গণমিছিল করে বিএনপি এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। ১৫ দিন পর একই দাবিতে আবারও মাঠে নেতাকর্মীরা। তবে কিছুটা পরিবর্তন এসেছে এবারের গণমিছিল কর্মসূচিতে।

চলতি বছরের ১২ জুলাই এক দফা আন্দোলন শুরুর পর ঢাকায় চারটি প্রবেশমুখে অবস্থান, সমাবেশ কর্মসূচির পর গত দেড় মাসে কয়েক দফায় গণমিছিল, পদযাত্রা ও কালো পতাকা মিছিল করেছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো।