শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নারীর আত্মহত্যা: নড়াইলে শোকাবহ ঘটনা

নারীর আত্মহত্যা: নড়াইলে শোকাবহ ঘটনা

ঢাকা প্রেস
নড়াইল প্রতিনিধি:-


নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশী এলাকায় শিখা রাণী বিশ্বাস (৫০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, শিখা রাণী বিশ্বাস দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে তিনি এই পথ বেছে নিয়েছেন। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তাড়াতাড়ি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।