মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

দুবলার চরে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

দুবলার চরে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

ঢাকা প্রেস,বাগেরহাট প্রতিনিধি:-


 

সুন্দরবনের দুবলার চরে কুখ্যাত দয়াল বাহিনীর তিন সদস্যকে একটি বিদেশি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করেছে কোস্টগার্ড।
 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, দীর্ঘদিন ধরে দয়াল বাহিনী সুন্দরবনের দুবলার চর এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ এবং ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। সোমবার ভোর আনুমানিক ৬টায় দয়াল বাহিনীর সদস্যরা দুবলার চরের নিরীহ জেলেদের ওপর আক্রমণ চালায়। নিজেদের আত্মরক্ষায় সাহসী জেলেরা তাদের প্রতিহত করে এবং কোস্টগার্ড স্টেশনে সাহায্যের জন্য ফোন করেন।
 

জেলেদের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে জেলেরা নিজেদের জাল ব্যবহার করে ডাকাতদের ধরে ফেলতে সক্ষম হয়। পরে কোস্টগার্ড ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় ডাকাতদের আটক করে।
 

অভিযানে ১টি বিদেশি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক ডাকাতদের মধ্যে রয়েছে মো. রহমত মোড়ল (২৬), মো. রবিউল মোল্লা (২৬), এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)। এদের মধ্যে মো. রবিউল মোল্লার কাছ থেকে বাবু গাজী নামে একটি ভারতীয় আধার কার্ড পাওয়া যায়।
 

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত আলামতসহ আটক ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের বাড়ি খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় বলে জানা গেছে।