বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৭:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাইবান্ধায় ৫৯টি দপ্তরের ডি-নথি কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

গাইবান্ধায় ৫৯টি দপ্তরের ডি-নথি কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:-


 

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে ৫৯টি দপ্তরের ডি-নথি (Digital Nothi) কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

 

গাইবান্ধায় ৫৯টি দপ্তরের ডি-নথি কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


 

১৪ মে বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত কম্পিউটার ল্যাব রুমে এ কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান মোল্লা।
 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব চন্দ্র সরকার। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 

কর্মশালায় জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান মোল্লা সরকারি ৫৯টি দপ্তরে ডি-নথি ব্যবস্থার সঠিক ব্যবহার নিশ্চিত করা, দ্রুত সেবা প্রদান, নথি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
 

আয়োজকরা জানান, ১৪, ১৮ ও ১৯ মে—এই তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল নথি ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।