মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেনি, ডিসির ব্যাখ্যা

উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেনি, ডিসির ব্যাখ্যা

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং এটি ছিল একটি ভুল বোঝাবুঝি—এমনটাই জানিয়েছেন ডিএমপির উত্তরা জোনের ডিসি রওনক জাহান।
 

অভিযোগ উঠেছিল, মঙ্গলবার সন্ধ্যার পর উত্তরা ১১ নম্বর সেক্টরে কয়েকজন শিক্ষার্থীকে চাঁদাবাজির অভিযোগে আটক করলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা থানায় হামলা চালায়।
 

তবে ডিসি রওনক জাহান জানান, একদল শিক্ষার্থী অন্য একটি দলের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এসময় কর্তব্যরত পুলিশের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়, যা পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
 

এর আগে, পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে কিছু শিক্ষার্থী থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরবর্তী আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের অপেশাদার আচরণের অভিযোগে এসআই আবু সাইদকে প্রত্যাহার করা হয়।
 

অন্যদিকে, ছাত্র প্রতিনিধি জানান, সঠিক তদন্ত ছাড়াই শিক্ষার্থী আটকের ঘটনায় তারা থানায় জড়ো হয়েছিলেন। তবে ডিসির সঙ্গে আলোচনার পর সমাধান হলে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়।