মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহযোগিতা চাইলেন ড. ইউনূস

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহযোগিতা চাইলেন ড. ইউনূস

ঢাকা প্রেস নিউজ

 

কানাডায় পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে কানাডা সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এ অনুরোধ জানান তিনি।
 

প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সঙ্গে যুক্ত অলিগার্ক, স্বজনপোষণকারী ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার করেছে, যার একটি অংশ টরেন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কেনার মাধ্যমে চলে গেছে। তারা জনগণের অর্থ চুরি করে সেখানে সম্পদ গড়েছে। এসব সম্পদ পুনরুদ্ধারে কানাডার সহযোগিতা প্রয়োজন। এটি আমাদের জনগণের অর্থ।
 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎকালে এর আগের আলোচনার কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশে আরও বেশি কানাডিয়ান বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং আমরা চাই কানাডার কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক।
 

এছাড়াও তিনি উল্লেখ করেন, বর্তমানে অনেক বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করছেন, তাই কানাডার উচিত ঢাকায় একটি ভিসা অফিস স্থাপন করা।
 

এ সময় কানাডার হাইকমিশনার অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, কানাডা এই বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত। কানাডা সরকারের কাছে, অন্তর্বর্তী সরকার যাদের চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে সম্পদ জব্দ এবং অর্থ ফেরত আনার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
 

তিনি আরও জানান, কানাডা বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী। শিগগিরই এক কানাডিয়ান মন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।