রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:২৪:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের আন্দোলন: গণছুটির হুমকি

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের আন্দোলন: গণছুটির হুমকি

ঢাকা প্রেস নিউজ


পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার দ্বন্দ্ব চরমে উঠেছে। সমিতির ৮০টি শাখার কর্মকর্তা-কর্মচারীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তাদের দাবি, আরইবি ও সমিতিকে একীভূত করা, অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ। দাবি পূরণ না হলে তারা সারাদেশে স্টেশন ত্যাগ করে অনির্দিষ্টকালের জন্য গণছুটির কর্মসূচি ঘোষণা করবেন।

 

পল্লী বিদ্যুৎ সমিতি দীর্ঘদিন ধরে আরইবির দ্বৈতশাসন ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। তারা দাবি করেন, তারা ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করলেও, তাদের অধিকার রক্ষা হয় না। গত মে ও জুলাইয়ে তারা টানা কর্মবিরতি পালন করেছিল। বিদ্যুৎ বিভাগের মধ্যস্থতায় কয়েকটি বৈঠক হলেও সমাধান হয়নি। সম্প্রতি আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজনকে শাস্তি দেওয়া হওয়ায় কর্মচারীরা আরও ক্ষুব্ধ হয়েছেন।