মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের কেউই ছাড় পাবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।

 

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

মন্ত্রী জানান, দেশের ৪৯২টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালগুলোকে ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লায় মোট পাঁচটি শিশু হাসপাতাল স্থাপন করা হবে, যেগুলোতে আইসিইউ সুবিধাও থাকবে।

 

তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নারীদের জন্য ১০০০ শয্যার পাঁচটি পৃথক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৬ থেকে ১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ঘরে ঘরে গিয়ে নারী-পুরুষ সবার জন্য চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। সফল হলে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।

 

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভাইরাসের ধরন বা ভেরিয়েন্ট অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে নিয়মিত কাজ চলছে বলেও জানান তিনি।

 

তিনি আরও উল্লেখ করেন, বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা বরাদ্দ রাখার নির্দেশনা থাকবে।

 

সবশেষে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের জন্য সেবা সহজ করতে সরকার কাজ করছে।