মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:১১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলেন ড. ইউনূস

রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলেন ড. ইউনূস

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের মামলার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন। রোববার (২৮ জানুয়ারি) সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেন তিনি।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্রম আদালতের রায় অসাংবিধানিক ও অবৈধ। তাই আমরা আপিলের মাধ্যমে রায় বাতিল করে খালাস চাইছি।

আপিলে ড. ইউনূসসহ অপর তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো অমূলক ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এছাড়াও, শ্রম আদালতের রায়ের প্রক্রিয়াগত ত্রুটিও তুলে ধরা হয়েছে।       

উল্লেখ্য, গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালত ড. ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে আপিলের শর্তে জামিন পান তিনি।