সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিশুদের টিকাদানে যুক্ত হচ্ছে টাইফয়েড ও মশার টিকা

শিশুদের টিকাদানে যুক্ত হচ্ছে টাইফয়েড ও মশার টিকা

শিশুদের টিকাদানে যুক্ত হচ্ছে টাইফয়েড ও মশার টিকা আগামী বছর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে শিশুদের জন্য যুক্ত হচ্ছে টাইফয়েড ও মশাবাহিত রোগের জন্য নতুন দুই টিকা। টাইফয়েডের জন্য যুক্ত হচ্ছে ‘কনজুগেট ভ্যাকসিন’ ও মশাবাহিত রোগের জন্য ‘জাপানিজ এনকেফাইলাইটিস’ ভ্যাকসিন।


বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 

অর্থমন্ত্রী বলেন, শিশু ও নারীদের বিভিন্ন মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষার জন্য সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অব্যাহত রেখেছে। বর্তমানে ইপিআই কর্মসূচির আওতায় শিশু, কিশোরী ও নারীদের ১১টি মারাত্মক সংক্রামক রোগের বিরুদ্ধে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর সঙ্গে ২০২৫ সালে ইপিআই কর্মসূচিতে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ও জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন সংযোজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।