মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা মহানগরীতে এবং ১০ সেপ্টেম্বর রবিবার দেশের অন্য মহানগরীতে মিছিলের কর্মসূচি করবে দলটি।

আজ বুধবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এই কর্মসূচি ঘোষণা দেন। ঢাকায় জামায়াতের কর্মসূচির পরদিন ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো।


এ টি এম মা’ছুম বলেন, ‘সরকারের জুলুম-নির্যাতনের প্রতিবাদে গত ১৬ আগস্ট সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ১৮ আগস্ট দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং ২৩ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। 

কিন্তু সরকার তাতে বাধা দিয়েছে।’ তিনি অভিযোগ করেন, সারা দেশে নেতাকর্মীদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে এবং কর্মস্থলে অভিযান চালিয়ে গণগ্রেপ্তার করছে।