বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পটিয়ায় চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:


 

 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে একটি মারামারি মামলার আরও এক আসামিকেও আটক করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই (নিঃ) থোয়াইছামং চাক নয়নের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ চাটরা এলাকার বাসিন্দা পুলক মল্লিক (৪৮) ও অজয় দাশকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করা হয়।
 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটিয়া থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 

এদিকে, পৃথক আরেক অভিযানে পটিয়া থানার এসআই (নিঃ) মো. আখতার হোছাইন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মারামারি মামলার এজাহারভুক্ত আসামি মাশরাফি মাহমুদ মাহিন (১৯)-কে গ্রেফতার করেন। তাকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পূর্ব পাঁচুরিয়া এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়।
 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।