সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:১০:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্যারিস অলিম্পিকে কোয়ার্টারে উঠতে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

প্যারিস অলিম্পিকে কোয়ার্টারে উঠতে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

চলমান প্যারিস অলিম্পিকে নিজেদের যাত্রাটা সুখকর হয়নি আর্জেন্টিনার। চরম নাটকীয় ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে পরাজিত হয় আলবিসেলেস্তেরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এশিয়ার দেশ ইরাককে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে তারা অলিম্পিকে টিকে রইল লাতিন আমেরিকার দেশটি।

 

ইরানের বিপক্ষে জয়ের পর কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে ২০০৮ অলিম্পিকের স্বর্ণজয়ীরা। তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের মেলাতে হবে কিছু সমীকরণ। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ইউরোপের দেশ ইউক্রেন।

 

অলিম্পিক ফুট বলের ‘বি’ গ্রুপের চারটি দল হলো আর্জেন্টিনা, মরক্কো, ইরাক ও ইউক্রেন। আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে ২-১ গোলে হারানো মরক্কো নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরেছে। আবার ইউক্রেন তাদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারে ইরাকের কাছে। ইরাক আবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরেছে। 

 

 অর্থাৎ ‘বি’ গ্রুপের চারটি দলই ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। মজার বিষয় হচ্ছে এর মধ্যে প্রত্যেকেই জিতেছে একটি করে ম্যাচ। সে কারণেই ‘বি’ গ্রুপের দলগুলোকে কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে সমীকরণের অঙ্ক মেলাতে হবে।

 

সব দলেরই পয়েন্ট সংখ্যা ৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। দুই ম্যাচে তারা ৪টি গোল করার বিপরীতে ৩টি হজম করেছে। অন্যদিকে, যথাক্রমে দুই-তিনে থাকা মরক্কো ও ইউক্রেন তিনটি করে গোল করলেও, হজম করেছে সমানসংখ্যক গোল। এ ছাড়া চারে থাকা ইরাক নিজেদের গোলের চেয়ে একটি বেশি হজম করেছে।

 

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গুলোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইউক্রেন এবং ইরাক ও মরক্কো। আর্জেন্টিনা যদি পরের ম্যাচটিতে জিততে পারে, তাহলে তাদের আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে না। তবে ইউক্রেনের বিপক্ষে তাদের সেই লড়াইটি কঠিন হতে পারে। উভয় দলের সামনেই যে কোয়ার্টারে ওঠার লক্ষ্য। এখন পর্যন্ত চার দলের সবার সামনেই রয়েছে কোয়ার্টারে ওঠার সুযোগ।

 

গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে জয়ী দল পরের রাউন্ডে উঠে যাবে। হেরে গেলেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আবার যদি একটি কিংবা দুটি ম্যাচই ড্র হয় তখন দেখা হবে গোল ব্যবধানের হিসাব। সেজন্য নিজেরা যেমন গোল করতে হবে, তেমনি গোল হজম করতে হবে তুলনামূলক কম। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইউক্রেন।