বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩১:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ আওয়ামী লীগের সংবাদ সম্মেলন বাজেট নিয়ে

আজ আওয়ামী লীগের সংবাদ সম্মেলন বাজেট নিয়ে

প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ শনিবার। বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এতে আওয়ামী লীগের আগের স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে এক ধাপ এগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সহায়ক হবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেছেন, আওয়ামী লীগের এবারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ভূমিকা রাখবে এই বাজেট। এতে ধনী-গরিব সবাই উপকৃত হবে। ফলে আগামী নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি করবে এবারের বাজেট।