সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুস্বাদু এবং পুষ্টিকর শাপলা ডাঁটার চচ্চড়ি রেসিপি

সুস্বাদু এবং পুষ্টিকর শাপলা ডাঁটার চচ্চড়ি রেসিপি

শাপলার ডাঁটা একটি সুস্বাদু এবং পুষ্টিকর সবজি। বর্ষাকালে এটি বাংলাদেশের গ্রাম-গঞ্জের একটি জনপ্রিয় খাবার। শাপলার ডাঁটা দিয়ে বিভিন্ন ধরনের রান্না করা যায়। এটি রান্না করাও বেশ সহজ, আর সময়ও লাগে বেশ কম। চলুন জেনে নিই শাপলা ডাঁটার চচ্চড়ি রেসিপি।

 

শাপলা ডাঁটার চচ্চড়ি

এক আঁটি শাপলার ডাঁটা আঁশ পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিন। তারপর এতে দুই টেবিল চামচ নারকেল বাটা, এক টেবিল চামচ সরিষা বাটা, তিন-চারটা কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিন। হলুদ ও মরিচ গুঁড়া আধা চা-চামচ করে যোগ করুন।

 

চচ্চড়ির স্বাদ যদি আরেকটু বাড়াতে চাইলে আধা কাপ কুঁচো চিংড়ি যোগ করতে পারেন। এবার দুই টেবিল চামচ তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে চুলার আঁচ কমিয়ে চুলায় বসিয়ে দিন। শাপলার ডাটা থেকে পানি বের হবেই, তাই অতিরিক্ত পানি দিতে হবে না। পানি একদম শুকিয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন শাপলা ডাঁটার চচ্চড়ি।