বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পলাশবাড়ীতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পলাশবাড়ীতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:

 

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা বেগম হত্যা মামলার এক আসামিকে ঢাকার জসিমউদ্দীন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 

বৃহস্পতিবার র‌্যাব-১৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

গ্রেপ্তার হওয়া আনারুল মোল্লা (৩০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের মৃত সাকি মোল্লার ছেলে। তিনি এ মামলার প্রধান আসামি হারুন মোল্লার ভাই।
 

র‌্যাব জানায়, গত ২৮ মার্চ পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ ববিতা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১ এর যৌথ দল মঙ্গলবার রাতে ঢাকার জসিমউদ্দীন এলাকায় অভিযান চালিয়ে আনারুল মোল্লাকে গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।