মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যউত্থানে গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের

স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যউত্থানে গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-



স্বদেশের প্রয়োজনে, বাঁচি তারুণ্যউত্থানে- স্লোগানে রোববার গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মিলনে সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঘোষণা করেন।


 

স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যউত্থানে গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের



শহরের কাচারি বাজারে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে সকালে জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। 

 

স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যউত্থানে গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের — ছবি ২



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এবং সম্মানীয় অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে. এম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সভাপতির পক্ষে সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মওলানা জহুরুল হক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্কব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কায়সার রহমান রোমেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা কে. এম রেজাউল হক, সিনিয়র সহ-সভাপতি মো. জোবায়ের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান। 


অনুষ্ঠানে কৃতী আলোকচিত্র সাংবাদিক কুদ্দুস আলম এবং জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা রাখায় জাভেদ হোসেন, নূর আলম আকন্দ রিপন ও সুমন মিয়াকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও সাংবাদিকদের মেধাবী সন্তান হিসেবে খালেদ হোসেনের মেয়ে আরিফা খাতুন, কায়সার রহমান রোমেলের ছেলে আদ্রিত কায়সার আত্ম ও মিজানুর রহমান রাজুর মেয়ে ফাতিমা রহমান রুমাইয়াকে সংবর্ধিত করা হয়। শেষে র‌্যাফেল ড্র ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।