সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে আইসিসির কোনো উদ্বেগ নেই

বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে আইসিসির কোনো উদ্বেগ নেই

বাংলাদেশের মাটিতে চলতি বছরের অক্টোবরে বসতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে আইসিসির কোনো উদ্বেগ নেই বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির সভায় যোগ দিয়ে দেশে ফিরেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির উদ্বেগ আছে বলে আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে  প্রচার করা হয়েছে। 

 

কিন্তু আইসিসির সভায় এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের পাপন বলেন, ‘আইসিসি বুঝতে পেরেছে, বাংলাদেশে সবকিছু ঠিকঠাক আছে।’ আগামী ৩ থেকে ২০ অক্টোবর ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাপন আরও জানান, সভায় তাকে দেখে আইসিসির উদ্বেগ কেটে গেছে। তিনি বলেন, ‘আমি যখন সেখানে (শ্রীলঙ্কা) গিয়েছিলাম তখন দেশের অস্থিরতা চলছিল।

 

বাংলাদেশের বাইরে যোগাযোগের অবস্থা ছিল না। এমন খবর দেখে চিন্তিত হয়ে পড়েন তারা। আমাকে দেখার পর তারা বুঝতে পারেন যে, সব ঠিক আছে। এরপর আইসিসির সভায় এ নিয়ে কোন কথাই  হয়নি।’  আগামী অক্টোবরে আইসিসির পরবর্তী সভা ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবি  প্রধান। ওই সভাতেই আইসিসির নতুন কমিটি নির্বাচিত হতে পারে বলেও জানান তিনি। পাপন বলেন, ‘আইসিসির পরবর্তী বোর্ড সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। এখানে নির্বাচনও হওয়ার কথা।’