রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:৩৮:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বিএসইসিতে চাঁদা দাবি, দুর্বৃত্ত আটক ও সেনাবাহিনীর হাতে সোপর্দ

বিএসইসিতে চাঁদা দাবি, দুর্বৃত্ত আটক ও সেনাবাহিনীর হাতে সোপর্দ

ঢাকা প্রেস নিউজ


গত বুধবার (২১ আগস্ট) দুপুরে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এর প্রধান কার্যালয়ে এক দুঃসাহসিক ঘটনা ঘটে। প্রায় ২০-৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে কর্মস্থলে ঢুকে পড়ে। তারা সংস্থার চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে বিভিন্ন দাবি জানায় এবং বড় অঙ্কের চাঁদা দাবি করে।

 

চাঁদা না দেওয়ার কারণে দুর্বৃত্তরা কর্মচারীদের হুমকি দিয়ে অশান্তি সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কর্মচারীরা একজন দুর্বৃত্তকে আটক করে। পরে তাকে পিটুনি দিয়ে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ প্রাথমিকভাবে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
 

এই ঘটনায় বিএসইসি কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছে। তারা দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।