মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার

ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার

গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।
 

শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি বলেন, “গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি এবং ব্যর্থতা স্বীকার করছি। হামলাকারীদের ছাড় দেওয়া হবে না, প্রতিটি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। যারা সময়মতো পুলিশি রেসপন্স করেনি, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 

তিনি আরও বলেন, “আমি শুনেছি, আমার ওসি দুই ঘণ্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমি এখানেই ঘোষণা দিচ্ছি, তাকে সাসপেন্ড করা হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের পুলিশে চাকরি করার কোনো অধিকার নেই।”
 

পুলিশ কমিশনারের বক্তব্যের সময় সেখানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
 

শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়, যেখানে অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 

এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর ১২টার দিকে শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংগঠন দুটির গাজীপুর জেলা ও মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।
 

সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, অ্যাডভোকেট সাকিব, কেন্দ্রীয় সদস্য এম সোয়াইব, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, গাজীপুর মহানগরের গাছা থানা ইউনিটের সদস্য মাস্টার আনিসুর রহমান, কালিয়াকৈর ইউনিটের সদস্য সুমন বারী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নাবির ইউসুফ।