সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রধানমন্ত্রী পদপ্রার্থী: জরিপে এগিয়ে তারেক রহমান, শফিকুর রহমানেরও দেখা মিলেছে

প্রধানমন্ত্রী পদপ্রার্থী: জরিপে এগিয়ে তারেক রহমান, শফিকুর রহমানেরও দেখা মিলেছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের প্রধানমন্ত্রী পদে কে সবচেয়ে এগিয়ে আছেন, তা জানতে প্রথম আলোর উদ্যোগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড একটি জরিপ পরিচালনা করেছে। জরিপের শিরোনাম ছিল ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।
 

জরিপে উঠে এসেছে, নির্বাচনের পর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সবচেয়ে বেশি ভোটার মনে করছেন। উত্তরের পরিসংখ্যান অনুযায়ী, সর্বোচ্চ ৪৭.৫ শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্ভাব্য প্রধানমন্ত্রী মনে করছেন ১৯ শতাংশ উত্তরদাতা। মিলিয়ে বিএনপির দুই নেতার প্রতি আস্থা দাঁড়িয়েছে মোট ৬৬ শতাংশেরও বেশি।
 

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ২৫.৪ শতাংশ মানুষ। তবে তিনি এর আগে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হননি। সর্বশেষ ৭ শতাংশ উত্তরদাতা মনে করছেন, আগামী নির্বাচনের পর শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবেন।
 

ছোট দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উল্লেখ করেছেন মাত্র ০.৬ শতাংশ, আর জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি.এম. কাদেরকে চিহ্নিত করেছেন ০.২ শতাংশ মানুষ।
 

জরিপটি দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা–শহর এলাকা থেকে নেওয়া ১৮–৫৫ বছর বয়সী ১,৩৪২ জনের মতামত সংগ্রহ করে। এর মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৬৬৮ জন। অংশগ্রহণকারীরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার মানুষ। তথ্য সংগ্রহ করা হয় ২১ থেকে ২৮ অক্টোবর।
 

জরিপকারী প্রতিষ্ঠান উল্লেখ করেছে, এটি একটি মতামত জরিপ। দেশের প্রতিনিধিত্বমূলক হলেও এটি কোনো নির্বাচনী এলাকার চূড়ান্ত প্রতিফলন নয়। জরিপে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যারা অনলাইন বা ছাপা পত্রিকা পড়েন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে।