মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

 

রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর আগে দুর্ঘটনা কবলিত ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন। তিনি জানান, ট্রাকটি রেললাইন দিয়ে দ্রুত পার হওয়ার চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্রাকটি রেললাইনের ওপর আটকে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

 

এদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে সাগরিকা কমিউটার বড়তাকিয়া স্টেশনে, বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে, পর্যটক এক্সপ্রেস ফেনী স্টেশনে এবং সোনার বাংলা এক্সপ্রেস লাকসাম জংশন পার হয়ে আটকা পড়েছে। লাইন সচল না হওয়া পর্যন্ত এই রুটের অন্যান্য ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।